ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • নিরাপত্তার কথা ভেবে শিক্ষকদেও দ্রুত ফিরে যেতে বললেন শিক্ষামন্ত্রী

    নিরাপত্তার কথা ভেবে শিক্ষকদেও দ্রুত ফিরে যেতে বললেন শিক্ষামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। এসব সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা করছেন অনেকে। তাই নিরাপত্তার কথা চিন্তা করে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের প্রেস ক্লাবের সামনে থেকে চলে যেতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    বুধবার দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন নির্দেশনা দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আপনারা জানেন বিরোধী দল যেখানে কর্মসূচি পালন করছে সেখানে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামীকাল (বৃহস্পতিবার) তাদের ডাকা কর্মসূচিতে যদি আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে তার দায়িত্ব কে নেবে? এ দায়িত্ব কি আন্দোলনরত শিক্ষকদের নেতৃবৃন্দ নিতে পারবেন? কাজেই আমি বলছি, আজকের মধ্যে তারা যেন শ্রেণিকক্ষে ফিরে যান।

    তিনি বলেন, আমরা তো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে কাজ শুরু করেছি। এরপর যদি তাদের কোনো চাওয়া থাকে তাহলে পরবর্তীতে অবশ্যই আসতে পারেন। কিন্তু আজ এখানে একটা সমস্যা হতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। এ অবস্থায় শিক্ষকদের এখানে এনে যারা বসিয়ে রেখেছেন তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা শিক্ষকদের জিম্মি করে অন্য কোনো কিছুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অপচেষ্টা বন্ধ করা উচিত। এখানে শিক্ষকনেতারা আছেন, তাদের উচিত শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে বাড়ি ফিরিয়ে নেওয়া। তাদের নিরাপত্তার প্রতি হুমকি হয় এমন কিছু করা শিক্ষকনেতাদের উচিত নয়।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ