ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

    ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এ সময় দুই হাজার ২৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ।

    এর আগে গত রোববার (২৩ জুলাই) একদিনে দুই হাজার ২৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ২৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৩৮ জন ও ঢাকার বাইরে এক হাজার ৫৫ জন।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৯৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৮৩ জন ও ঢাকার বাইরে এক হাজার ১৩ জন।

    এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। নয়জনই ঢাকা সিটিতে মারা গেছেন।

    এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৪৮ জন ও ঢাকার বাইরে ৩৭ জন।

    চলতি বছরের ২৪ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ২৭০ জন। এর মধ্যে ঢাকায় ২১ হাজার ১৮৭ জন ও ঢাকার বাইরে ১৪ হাজার ৮৩ জন। এখন পর্যন্ত ২৭ হাজার ৬২২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৬ হাজার ৬৪৪ জন ও ঢাকার বাইরে ১০ হাজার ৯৭৮ জন।

    বর্তমানে সারা দেশে সাত হাজার ৪৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চার হাজার ৩৯৫ জন ও ঢাকার বাইরে তিন হাজার ৬৮ জন।

    গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ