ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে আট দিনের শিশুর মৃত্যুর অভিযোগ

    স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে আট দিনের শিশুর মৃত্যুর অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের ফতুল্লায় খেতে না পেয়ে আট দিনের শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বে স্বামীর কাছে আট দিনের কন্যা সন্তানকে রেখে বোনের বাড়ি চলে যায় ওই এলাকার ফারজানা আক্তার নামে এক গৃহবধূ। 

    চলে যাওয়ার পরের দিন শিশুটি কোনও খাবার না পেয়ে নিস্তেজ হয়ে পড়লে ফারজানার কাছে নিয়ে যায় তার স্বামী রাজিব হোসেন। তখন শিশুটির কোনও সাড়া না পেয়ে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

    গতকাল বুধবার রাতে ফতুল্লার শাসনগাও এলাকার বনশ্রী মোড়ের শাহজাহান খানের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়। 

    জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় রাজিবের সঙ্গে তার স্ত্রী ফারজানার ঝগড়া হয়। এক পর্যায়ে ১৪ মাস বয়সী পুত্র সন্তান ও ৮ দিন বয়সের কন্যা সন্তান রেখে ফারজানা তার বোনের বাসায় চলে যায়। এর মধ্যে পুত্রকে খাওয়ালেও কন্যাকে কোনও কিছু খাওয়াতে পারেনি রাজিব। পরের দিন বুধবার রাতে আট দিনের কন্যা নিথর হয়ে পড়লে রাজিব তার স্ত্রীর কাছে নিয়ে যায়।

    ফারজানা জানান, তার স্বামী রাজিব দু’টি শিশু সন্তান রেখে মারধর করে তাকে বাসা থেকে বের করে দেয়। পরের দিন মৃত সন্তান নিয়ে তার কাছে যায় রাজিব। রাজিব জানান, জেদ করে ফারজানা বাসা থেকে বের হয়ে যায়। পরে খাবার না পেয়ে কন্যা সন্তানটি মারা যায়।

    ফতুল্লা মডেল থানার এসআই জিয়াউর রহমান জানান,  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ