ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • দশমিনায় ভাইয়ের হাতে ভাই খুন

    দশমিনায় ভাইয়ের হাতে ভাই খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় ছোট ভাইয়ের ছুরির আঘাতে হাতে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মন্নান ফকির (৬০) ওই গ্রামের মৃত আক্তার আলী ফকিরের ছেলে। এ ঘটনায় ছোট ভাই ফারুখ ফকিরকে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ। দুই ভাই কৃষি কাজ করেন।

    পুলিশ জানায়, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই মান্নান ফকির তার ছোট ভাই ফারুখ ফকিরকে গালমন্দ করেন। ওই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে ছোট ভাই ফারুক হঠাৎ বড় ভাই মান্নান ফকিরের ঘরে ঢুকে তাকে ফল কাটার ছুরি দিয়ে পিছন থেকে আঘাত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, পারিবারিক সমস্যা নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। অভিযুক্ত ফারুক ফকিরকে গ্রেফতার করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ