ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • দোতালা লঞ্চ থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ৩

    দোতালা লঞ্চ থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-ধুলিয়া ও কালাইয়া রুটের এমভি ঈগল-৪ নামে একটি দোতালা লঞ্চ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরের দিকে বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ ও বাউফল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

    ওসি মিজানুর রহমান জানান, বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদের নেতৃত্বে মঙ্গলবার মধ্য রাতে ধুলিয়া লঞ্চ ঘাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের মৃত রশিদ গাজীর মেয়ে তানিয়া (২০), বাউফলের কালাইয়া ইউনিয়নের মজিদ মৃধার ছেলে মুনির (৩৮) ও একই উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠি গ্রামের শহিদ মিয়ার ছেলে হাসান মিয়াকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গাঁজাগুলো তারা ঢাকা থেকে বহন করে বাউফলের কালাইয়া জনৈক এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে আসছিলেন জানান ওসি। 


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ