ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পিরোজপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৫, আটক ৬

    পিরোজপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৫, আটক ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১ টায় পিরোজপুর জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিএনপির নেতা-কর্মীদের। এসময় বিএনপির নেতা-কর্মীদের হামলায় ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছেন পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হাসান। পুলিশ এ ঘটনায় ৬ জনকে আটক করেছে। 


    এদিকে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব ওয়াহিদুজ্জামান লাভলুর দাবি, পদযাত্রা পুলিশের লাঠিচার্জে বিএনপি ও তাদের অঙ্গসংঠনের ৮ জন আহত হয়েছে।

    পুলিশ জানায়, শহরের সার্কিট হাউজ সড়কে বিএনপির পদযাত্রা চলাকালীন সময়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের উপর লাঠিশোটা নিয়ে আক্রমণ করে এবং ইট ছুড়তে থাকে। এ ঘটনায় পুলিশের ৭ সদস্য আহত হয়। তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত হয়েছেন সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন হাসান। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলায় জড়িত ৬ জনকে আটক করে।

    এদিকে জেলা বিএনপির নেতৃবৃন্দের অভিযোগ শান্তিপূর্ণ পথযাত্রায় পুলিশ তাদের নেতা-কর্মীদের উপর লাঠিচার্জ করেছে। পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামাল শেখ রুবেল জানান, তাদের কর্মসূচির পর পুলিশ তার বাসায় গিয়ে তাকে না পেয়ে বাসার আসবাবপত্র এলোমেলো করে রাখে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান আহমেদ সজীব জানান, কর্মসূচী পালনের সময় পুলিশের হামলায় ছাতদলের সহ সাধারণ সম্পাদকসহ ৪ জন আহত হয়েছে।

    পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হাসান জানান, বিএনপি নেতাকর্মীদের হামলায় ৭ জন পুলিশ আহত হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ