ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প 
  • কলাপাড়ায় বেতনভাতা নিয়ে আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রে হামলা, আহত ১৫

    কলাপাড়ায় বেতনভাতা নিয়ে আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রে হামলা, আহত ১৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে নির্মাণাধীণ ১৩২০ মেগাওয়াট আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড বিদ্যুৎকেন্দ্রে বেতন ভাতা নিয়ে বাঙালি শ্রমিক ও চায়নিজ শ্রমিকদের  মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় ভাঙচুর করা হয় অফিসসহ একাধিক যানবাহন। গতকাল সোমবার  সকাল  সাড়ে নয়টা থেকে সংঘর্ষ শুরু হয়।  এ ঘটনায় চায়না ও বাঙালি শ্রমিকসহ অন্তত ১৫ শ্রমিক ও নিরাপত্তা কর্মী আহত হয়েছে।

    গুরুতর আহত অবস্থায় চারজনকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে বাঙালি বিদ্রোহী  শ্রমিকদের  শ্রশাসনের সহায়তায় বিদ্যুৎ কেন্দ্রের বাইরে বের করে দেওয়া হয়েছ।  এখনো পরিস্থিতির থমথমে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ।

    কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন শ্রমিক ওবায়দুল, শাহিন মোল্লা, নিরাপত্তা গার্ড রাকিবুল ইসলাম ও জিদান। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    আহত শ্রমিকরা বলেন,  দীর্ঘদিন ধরে তাদের বেতনের টাকা কেটে রাখা হচ্ছে।  তারা বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও  কর্তৃপক্ষ  তাদের দাবি মেনে না নেওয়ার কারণে শ্রমিকরা প্রথমে বিক্ষোভ ও পরে হামলা চালায়।  ভাংচুর করা হয় অফিস ও যানবাহন।  এসময় চায়না শ্রমিকদের হামলায় বহু শ্রমিক আহত হয়েছে।

    আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের পি ডি ইঞ্জিনিয়ার তৌফিক ইসলাম মুঠোফোনে জানান, তুচ্ছ বিষয় নিয়ে এই ঘটনা ঘটেছে।  তবে প্রশাসনের কঠোর নিরাপত্তায় এখন পরিস্থিতি শান্ত রয়েছে।  তাঁরা শ্রমিকদের সাথে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

    কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ