ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • উৎপাদন বৃদ্ধি পাওয়ায় মাংস এখন বিদেশেও রপ্তানি হচ্ছে- প্রাণিসম্পদ মন্ত্রী

    উৎপাদন বৃদ্ধি পাওয়ায় মাংস এখন বিদেশেও রপ্তানি হচ্ছে- প্রাণিসম্পদ মন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাণীসম্পদ মন্ত্রী স.ম রেজাউল করিম বলেছেন, ‘বাংলাদেশ এখন মাংসে স্বয়ংসম্পূর্ণ। উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এখন বিদেশেও রপ্তানি করা হচ্ছে। ফলে বিদেশ থেকেও এখন প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ। এ খাতকে উন্নয়ন করার লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আরো পরিকল্পনা রয়েছে যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুত সময়ে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করবেন।

    শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলিশ মাছের চাহিদা পূরণে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নানান প্রস্তুতি গ্রহণ করেছে। জেলেদের আর্থিক সহায়তাসহ নদীর পানি প্রবাহমান ও গতিশীল করতে ইতোমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের নানামুখি উদ্যোগের কারণে দেশের ইলিশ সম্পদ আরও বৃদ্ধি পাবে বলে যোগ করেন তিনি।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ