ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • স্বাস্থ্যসেবার মানোন্নয়নে শেবাচিম হাসপাতালে সামনে মানববন্ধন

    স্বাস্থ্যসেবার মানোন্নয়নে শেবাচিম হাসপাতালে সামনে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু রোগীদের শতভাগ চিকিৎসা দেওয়াসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ জাতীয় পর্যায়ে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।

    বুধবার বেলা ১১টায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের প্রধান ফটকে এই কর্মসূচির আয়োজন করে সততা ডেভেলপমেন্ট সোসাইটি নামের একটি সংগঠন।

    সংগঠনের নির্বাহী পরিচালক রেহানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বরিশাল নগর উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কাজী এনায়েত হোসেন শিবলু। বক্তৃতা দেন কাজী মিজানুর রহমান ফিরোজ ও স্বপন কুমার দাস প্রমুখ।

    বক্তারা বলেন, শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনায় নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। এখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা হচ্ছে না। তাদের ঢাকায় রেফার করা দুঃখজনক।

    এমনটাই যদি করতে হয়, তাহলে বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসকেরা কি করেন। তাই অবিলম্বে বরিশালবাসীর জন্য শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিতে উদ্যোগ গ্রহণ করতে হবে। এর অংশ হিসেবে অবিলম্বে হেল্থ প্রমোশন ফাউন্ডেশন গঠনের দাবি তোলেন বক্তারা।

    মানববন্ধন শেষে হেল্থ প্রমেশন ফাউন্ডেশন গঠনের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে সরকার প্রধানের বরাবর স্মারকলিপি দেওয়া হয়।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ