ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প 
  • মির্জাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

    মির্জাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে নানাবাড়ি বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

    মারা যাওয়া দুই ভাই হলো মেহেদি হাসান নুর (২০) ও ইব্রাহীম (১০)। তাঁরা পার্শ্ববর্তী দুমকি উপজেলার নলদোয়ানি গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কাঁঠালতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোকাম্মেল হোসেন। তিনি বলেন, ‘দুই ভাইয়ের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

    স্থানীয় লোকজনের বরাত দিয়ে ইনচার্জ মোকাম্মেল জানান, দুই শিশুর বাবা সোহরাব হোসেন খুলনা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সেখানেই তিনি সপরিবারে থাকতেন। গত রোববার মির্জাগঞ্জের রামপুর গ্রামে নানা আব্দুল কাদের মুসুল্লির বাড়িতে দুই ভাই মায়ের সঙ্গে বেড়াতে আসেন। আজ বেলা ১টার দিকে তারা নানাবাড়ির পাশে একটি ডোবায় গোসল করতে যায়। দুজনেই সাঁতার জানত না। 

    গোসল করে ঘরে আসতে বেশি সময় লাগায় পরিবারের লোকজন দুই ভাইকে খুঁজতে যান। এ সময় তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির লোকজন ডোবা থেকে তাদেরকে উদ্ধার করে বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ইনচার্জ মোকাম্মেল।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ