ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্ন যাত্রা দক্ষিণবঙ্গের ঈদযাত্রীদের

    পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্ন যাত্রা দক্ষিণবঙ্গের ঈদযাত্রীদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) হয়ে পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্নে ঈদে বাড়ি ফিরছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার ঘরমুখো মানুষ। 

    মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়লেও নেই কোনও যানজট। নির্বিঘ্নে সেতুর টোল দিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে দূরপাল্লার গণপরিবহনসহ ব্যক্তিগত যানবাহন।

    এদিকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু হওয়ার এক বছরের মাথায় ৮০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ২৯৮টি যান পারাপার হয়েছে সেতু দিয়ে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা।

    এদিকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত সব মিলিয়ে টোল আদায় হয়েছে ৮০৬ কোটি ৫১ লাখ ৮৯ হাজার ৫৪৯ টাকা।

    হাসাড়া হাইওয়ের পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস এম রাশেদ জানান, সকালে গাড়ির চাপ কিছুটা বাড়লেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। তবে এক্সপ্রেসওয়েতে কোনও যানজট নেই। পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় যানজট খুব একটা লক্ষ করা যায়নি। 

    অল্প সময়ে টোল দিয়ে এক্সপ্রেসওয়ে টোল বুথ ও পদ্মা টোল বুথ অতিক্রম করতে হচ্ছে যানবাহনকে। এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গাড়ির অতিরিক্ত গতি রোধে কাজ চলছে। 

    পদ্মা সেতুর সাইড অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে ঈদে ঘরমুখো মানুষ নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও কোথাও দুর্ভোগ বা বিড়ম্বনা নেই। ঈদে যানবাহনের চাপ বাড়ায় রাজস্বও বাড়ছে।

    তিনি আরও জানান, পদ্মা সেতুর দুই পাড়ে ১৫টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এরমধ্যে মাওয়া প্রান্তে সাতটি ও জাজিরা প্রান্তে আটটি বুথ রয়েছে। ঈদযাত্রায় মোটরসাইকেল পারাপারের জন্য উভয় পাড়েই দুটি করে চারটি লেন রয়েছে। সার্ভিস লেনে বাইক চলাচল করায় এবং টোল আদায়ে অতিরিক্ত টোল বুথ করায় অন্য যান চলাচলে কোনও বিঘ্ন সৃষ্টি হচ্ছে  না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ