ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
  • পিরোজপুরে মুক্তিযোদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

    পিরোজপুরে মুক্তিযোদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার ৭ টি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আর্থিক অনুদান ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে পিরোজপুর জেলা পরিষদ। রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 

    জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি’র সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল। 

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সাঈদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এন খালেদ রবি প্রমুখ। 

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান। এ সময় জেলার ১০০ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ৫ হাজার টাকা করে সম্মাননা প্রদান করা হয়। পরে এসএসসি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৩৮০ জন শিক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ২ হাজার ৫ শত টাকা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ৩ হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ