ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু ২৫ জুন

    পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু ২৫ জুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পায়রা বন্দরে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে অবস্থান করছে এমভি এথেনা নামের একটি জাহাজ। বৃহস্পতিবার (২২ জুন) দিনগত রাত ২টার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়া থেকে পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে এসে পৌঁছায়। আগামী ২৫ জুন প্ল্যান্ট চালু করার বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।

    পায়রা সমুদ্রবন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, এমভি এথেনা জাহাজটি ১০ মিটার গভীরতায় বন্দরের ইনটার অ্যাঙ্করে অবস্থান করছে। এটি ২০০ মিটার লম্বা ও ৩২.২৬ মিটার চওড়া। ১ জুলাই কয়লা নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। ঈদের পর ধাপে ধাপে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য আরও ১০টির বেশি জাহাজ আসার কথা রয়েছে।

    পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, এরই মধ্যে একটি জাহাজ কয়লা নিয়ে বন্দরে এসেছে। তবে এখনো আমাদের তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে এসে পৌঁছায়নি। কয়লা সংকটের কারণে গত ৫ জুন দুপুর ১২টা ১০ মিনিটে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রেটির উৎপাদন বন্ধ হয়ে যায়।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ