ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ১৪ বছরে ৪৫ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

    ১৪ বছরে ৪৫ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ২০০৯ থেকে চলতি ২০২৩ সাল পর্যন্ত এই ১৪ বছরে ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে ৪৫টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কলাণ মন্ত্রী জাহিদ মালেক।

    বুধবার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তরে আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

     এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভেজাল ও নিম্নমানের ওষুধ প্রশাসন অধিদপ্তর সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান/প্রতিষ্ঠানগুলোর উৎপাদন লাইসেন্স সাময়িক বাতিল/বাতিল, উৎপাদন ও বাজারজাতকরণ স্থগিতাদেশ দিয়ে থাকে। সময়ে সময়ে ঔষধ প্রশাসন গৃহীত সব ব্যবস্থাদি জাতীয় দৈনিকে বিস্তারিত বিজ্ঞাপন আকারে প্রচার/প্রকাশ করা হয়।

    দিদারুল আলমের আরেকটি প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে শনাক্তকৃত এইচআইভি রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন। এর মধ্যে ৬ হাজার ৭৫ চিকিৎসাধীন ও মারা গেছেন এক হাজার ৮২০ জন।

    বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে অ্যালোপ্যাথিক, হারবাল, ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক জাতীয় ওষুধ তৈরির ৯০২টি কারখানা আছে। এরমধ্যে অ্যালোপ্যাথিক জাতীয় ওষুধের কারখানা ৩০১টি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ