ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সিলেটের ইসকন মন্দিরে রথযাত্রার উদ্বোধনকালে নানক 

    সবার শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে আওয়ামী লীগ

    সবার শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে আওয়ামী লীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সিলেটের ইসকন মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রার উদ্বোধন করেছেন। 

    আজ মঙ্গলবার (২০জুন) বিকেল ৫টার দিকে তিনি নগরীর ভাতালিয়াস্ত ওসমানী মেডিক্যাল রোড সংলগ্ন যুগলটিলার ইসকন মন্দিরে পৌঁছান। তাকে স্বাগত জানান সিলেটের ইসকন কর্তৃপক্ষ।

    সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জনগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন করে ইসকন মন্দির পরিদর্শন করেন জাহাঙ্গীর কবির নানক। তিনি মন্দিরটি ঘুরে দেখেন এবং ইসকন কর্তৃপক্ষ ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

    এসময় নানক বলেন, আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এ দলটি যখনই বাংলাদেশের ক্ষমতায় এসেছে তখনই দেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়টি সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে।

    তিনি ইসকন কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের যেকোন সমস্যা সমাধানে সরকার আন্তরিক। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করিনা। বাংলাদেশের মানুষও তা পছন্দ করেনা। 

    তিনি আরও বলেন, আপনারা শান্তির লক্ষ্যে এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে সবসময় ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলেই আমাদের প্রত্যাশা।

    এসময় তার সাথে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ