ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • পায়রা বন্দর ও কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে জেলেদের হয়রানির অভিযোগ

    পায়রা বন্দর ও কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে জেলেদের হয়রানির অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পায়রা বন্দর ও কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে জেলেদের হয়রানির অভিযোগ করা হয়েছে। চর মোন্তাজ জেলে জামাল গত ১৪ জুন বরিশাল নৌ-পুলিশ সুপার বরাবর এ লিখিত অভিযোগ দেন। এর আগে গত ৬ জুন তিনি নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি বরাবরও অভিযোগ দিয়েছেন।

    লিখিত অভিযোগে জেলে জামাল উল্লেখ করেন, নদীতে ৬৫ দিনের অবরোধ চলাকালীন সময় পায়রা বন্দর ও কুয়াকাটা ফাঁড়ির নৌ পুলিশ যৌথভাবে জেলে ও গদি থেকে বেপরোয়া ভাবে চাঁদা দাবী করে আদায় করছে। নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পায়রা বন্দরের বোট মাঝি লাল মিয়া এবং কুয়াকাটার বোট মাঝি ইব্রাহিমের সহযোগীতায় তাঁরা জেলেদের কাছে থেকে অতিরিক্ত চাঁদা আদায় করছে।

    চাঁদা দিতে অস্বীকার করলে মারধরসহ মামলা দিয়ে হয়রানীর করে। নৌ পুলিশের ওসি কামালের নির্দেশে মাঝি লাল মিয়া আমার (জামাল) এর কাছ থেকে ৩৫,০০০ টাকা নেয়। এ বিষয়ে পুলিশ সুপারের বরাবর অভিযোগ দিলে পায়রা বন্দরের ওসি কামাল ও কুয়াকাটা ওসি মোর্শেদ তাকে মোবাইল ফোনের মাধমে হুমকী ধামকী দিয়ে আসছে। এমনকি নদীতে জাল ফেলতে নিষেধ করেছে। এমতাবস্থায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান জেলে জামাল হোসেন। 

    এ ব্যাপারে পায়রা বন্দর নৌ-পুলিশের ওসি কামাল বলেন, এসব মিথ্যে অভিযোগ, বরিশাল অফিসে আছি, এ ব্যাপারে আপনার সাথে পরে কথা বলবো।
    কুয়াকাটা পুলিশ ফাঁড়ির ওসি মোর্শেদ বলেন, অভিযোগকারীকে আমি চিনি না, এসব বানোয়াট ও ভিত্তিহীন।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ