ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী
  • সরকার কমালেও বাজারে কমেনি ভোজ্য তেলের দাম

    সরকার কমালেও বাজারে কমেনি ভোজ্য তেলের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারিভাবে ভোজ্য তেলের দাম লিটারে ১০ টাকা কমানো হলেও চারদিনেও বরিশালের কোথাও নতুন কম দামে তেল বিক্রি হচ্ছে না। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, আগের বেশি দামে কেনা তেল শেষ না হওয়া পর্যন্ত নতুন দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

    বাজার ও পাড়া মহল্লার দোকান ঘুরে জানা যায়, আগের দামে বিক্রি হচ্ছে তেল। যেসব তেল বিক্রি হচ্ছে, সেগুলোর মোড়কে আগের দামই রয়েছে। বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৯৯ টাকায় বিক্রি হচ্ছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯৬০ টাকায়। বাজারে নতুন দামের তেল আসেনি বলে দাবি ব্যবসায়ীদের।

    রূপাতলী বাজারের মুদি দোকানি গাজী মিয়া বলেন, বাজারে এখনও বেশি দামে কেনা তেল মজুদ রয়েছে। বাড়তি দামে কেনা তেল শেষ না হওয়া পর্যন্ত সরকার নির্ধারিত দামে বিক্রি করা যাচ্ছে না। কেউ তো আর লস করে পণ্য বিক্রি করবে না।

    আরেক ব্যবসায়ী সাগর বলেন, আমার দোকানের জন্য যে পাইকারের কাছ থেকে তেল কিনি, তার কাছে এখনও বাড়তি দামের তেল মজুদ। এ তেল বিক্রি হতে সময় লাগবে অন্তত এক সপ্তাহ। সে হিসেবে সরকার নির্ধারিত নতুন দামে তেল বিক্রিতেও সময় লাগবে।

    ক্ষোভ প্রকাশ করে মাওলানা ভাসানি সড়কের স্বপন মিয়া বলেন, বাজার ও পাড়া-মহল্লার দোকানে সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে না। এদের অজুহাতের শেষ নেই। একটা না একটা অজুহাত থাকেই। যখন কোনো কিছুর দাম বাড়ে; তখন থেকে বাড়তি দাম নেওয়া শুরু হয়ে যায়। 

    প্রসঙ্গত, গত ১১ জুন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ তেলের দাম কমানোর ঘোষণা দেন। তবে ঘোষণার পর পেরিয়ে গেছে আরও চারদিন। এখনো আগের দাম লিটারপ্রতি ১৯৯ টাকা দরে সয়াবিন তেল কিনতে হচ্ছে ভোক্তাদের। 

    এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, ব্যবসায়িদের মাঝে এখনো প্রভাব পড়তে সময় লাগবে। তবে আমাদের মনিটরিং অব্যহুত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 


     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ