ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • স্বামী-শাশুড়িকে ফাঁসাতে নিজের সাজানো আগুনেই মৃত্যু হয় হালিমার

     স্বামী-শাশুড়িকে ফাঁসাতে নিজের সাজানো আগুনেই মৃত্যু হয় হালিমার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে হালিমা আক্তার মিম নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনায় আরিফ হোসেন সিকদার নামে একজনকে আটক করেছে পুলিশ।

    এর আগে তার শাশুড়িকেও আটক করা হয়েছে। ঘটনার তিনদিনের মাথায় গত রোববার রাতে ঢাকার রাজারবাগ এলাকা থেকে মিমের চাচাতো বোনের স্বামী আরিফ হোসেন সিকদারকে (৩০) আটক করে পুলিশ। পরে আরিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার  সকালে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সাইদুল ইসলাম।

    পুলিশ সুপার বলেন, নিহত হালিমা নিজের দাম্পত্য জীবনে অসুখী ছিলেন। স্বামীর পরিবারে অশান্তির কারণে, তিনি অন্যত্র ভাড়া বাসা নিয়ে থাকতে শুরু করেন। সেখান থেকে স্বামী ও শাশুড়িকে ফাঁসাতে পরিকল্পনা করেন।

     নিজের পরিকল্পনা মোতাবেক আপন চাচাতো বোনের স্বামীকে নানান ধরনের প্রলোভন দেখিয়ে নিজের ঘর ও শরীরে আগুন লাগানোর সাজানো নাটকে সহায়তা করতে আকৃষ্ট করেন। হালিমা নিজেই কেরোসিন ও হাত পা বাঁধার দড়ি সংগ্রহ করেন। এতে সহায়তা করতে আরিফ হোসেন ঢাকা থেকে দুমকি আসেন।  

    গত বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার নতুনবাজার সংলগ্ন শাহজাহান মুন্সির (দারোগা) ভাড়াটে বাসায় প্রকাশ্য দিবালোকে ঘরের মধ্যে হাত পা বেঁধে হালিমা আক্তার মিমের গায়ে আগুন লাগিয়ে বাহির থেকে দরজার সিটকানি দিয়ে আরিফ আবার ঢাকা চলে যান।  

    প্রতিবেশী নতুন ভাড়াটে বাসায় চিৎকার শুনে ছুটে গিয়ে বাইরে থেকে দরজায় ছিটকানি দেওয়া দেখতে পান। ভেতরে ঢুকে অগ্নিদগ্ধ গৃহবধূ ,মিম হাত পা-বাঁধা ও গড়াগড়িরত অবস্থায় উদ্ধার করে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।  

    গত শুক্রবার বিকেলে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে দগ্ধ ৬ মাসের শিশু সুস্থ আছে। এ ঘটনায় মিমের মামা ওমর ফারুক বাদী হয়ে শাশুড়ি পিয়ারা বেগমসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩। মামলার সঙ্গে সঙ্গে হালিমার শাশুড়ি পিয়ারা বেগমকে (৫২) গ্রেপ্তার করে পুলিশ।

    সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ