ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় পৌর সড়কের পাশের গাছ কর্তণ 

    মঠবাড়িয়ায় পৌর সড়কের পাশের গাছ কর্তণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের সবুজ নগর গ্রামে পৌর সড়কের পাশের গাছ কেঁটে ফেলেছে মমিন গাজী ও তার দুই ছেলে। এছাড়াও স্থানীয় কবির গাজীর বসত বাড়ির গাছ কেঁটে নেয়ার চেষ্টা চালায় তারা।

    এ ঘটনায় ওই গ্রামের মৃত. সোনা গাজীর ছেলে কবির গাজী (৪১) বাদী হয়ে মমিন গাজী (৬৭) ও তার দুই ইসমাইল (৩৫) এবং বাবুল গাজীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে মঠবাড়িয়া থানার এএসআই সাঈদ সোমবার সকালে ঘটনায়স্থল পরিদর্শণ করেন। 

    কবির গাজী জানান, আপন চাচা মমিন গাজীর সাথে তাদের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত রিরোধ চলে আসছে। তিনি সরকারি কর্মচারী ছিলেন। তার এক ছেলে বর্তমানে সরকারি চাকরী করেন। তারা বহু বছর থেকে প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে আমাদেও জমি দখল করে রাখছে। আমাদের বাড়িতে প্রবেশ করতে তার বাড়ির সামনে দিয়ে পৌর সভার সড়ক।

     রোববার বিকেলে সড়কের মাটি চটে বিভিন্ন প্রজাতির গাছ কেঁটে ফেলে ও বসত বাড়ির গাছ কেঁটে নেয়ার চেষ্টা চালায়। এ অভিযুক্ত ব্যপারে মমিন গাজী গাছ কেঁটে ফেলার সত্যতা অকপটে স্বীকার করে বলেন, জমি আমার। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ