ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • স্কুলছাত্রীর গায়ে রাস্তার গরম পিচ নিক্ষেপ, আটক ২

     স্কুলছাত্রীর গায়ে রাস্তার গরম পিচ নিক্ষেপ, আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের এক স্কুলছাত্রীর গায়ে রাস্তা ঢালাইয়ের গরম পিচ ছুড়ে মারার অভিযোগ উঠেছে। এতে আহত ছাত্রী ইশরাত জাহান পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। থানায় অভিযোগের পরে দুজনকে আটক করেছে পুলিশ। 

    গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগী ইশরাত জাহান বাড়ি ফেরার পথে পটুয়াখালী লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের নজরুল ইসলামের দোকানের সামনে রাস্তার উপরে সংস্করণের কাজ করা শ্রমিকরা তার দিকে গরম পাথর ছুড়ে মারেন।

    জানা যায়, ইশরাত জাহান কুড়ি পাইকা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিভিন্ন সময়ে রাস্তার পথ ধরে যাওয়ার সময় রাস্তার সংস্করণের কাজে নিয়োজিত শ্রমিক পারভেজ হাওলাদার ও জাহিদুল ইসলাম বাজে মন্তব্য করতেন। গত রোববার রাস্তার পাশ থেকে যাওয়ার সময় গরম পাথর তাদের দিকে ছুড়ে মারে এতে ইশরাত তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

    ভুক্তভোগী ইশরাত বলেন, বিভিন্ন সময়ে রাস্তার পথ ধরে যাওয়ার সময় তারা বাজে মন্তব্য করত। গতকাল তারা আমার দিকে গরম পাথর ছুড়ে মারে এতে আমার হাত ফোসকা পড়ে যায়। আমি অনেক ব্যথা পেয়েছি। আমার গায়ে বোরকা ছিল এজন্য ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে। আমি এর বিচার চাই।

    তার বড় ভাই আব্দুর রব বলেন, রাস্তার গরম পিচ কত উত্তপ্ত থাকে! সেটা একজন মানুষের গায়ে ছুড়ে মারলে তখন কতটা কষ্ট হয়! আমরা থানায় অভিযোগ করেছি এর উপযুক্ত বিচার চাই। আমার বোন এখন হাসপাতালে ভর্তি।
    পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্ত দুজনকে আটক করেছি এরপরে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ