ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া 
  • কয়লা সংকটে কাল থেকে বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

    কয়লা সংকটে কাল থেকে বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডলার সংকটে বকেয়া বিল পরিশোধ করতে না পারায় কয়লা সরবরাহ বন্ধ হওয়ায় আগামীকাল সোমবার মধ্যরাত থেকে প্রথম পুরোপুরি বন্ধ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি। তবে কর্তৃপক্ষ বলছেন, কয়লা কেনার জন্য ১০০ মিলিয়ন ডলার সংস্থান করে দিয়েছে সরকার। চলতি মাসের শেষ সপ্তাহে আসবে কয়লার জাহাজ। এরপর আবার সচল হয়ে উঠবে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।

    এর আগে ৩ জুন কেন্দ্রটি বন্ধ হওয়ার কথা থাকলেও বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে যে পরিমাণ কয়লা আছে, তা দিয়ে ৫ জুন রাত পর্যন্ত একটি ইউনিট চালিয়ে  নেওয়া যাবে।  

    দুটি ইউনিট মিলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের  উৎপাদন সক্ষমতা রয়েছে ১ হাজার ৩২০ মেগাওয়াট।

    কয়লা সংকটে গত ২৫ মে বন্ধ হয় প্রথম ইউনিট। গতকাল শনিবার মধ্যরাতে বন্ধ হতে পারে দ্বিতীয় ইউনিটও। এর ফলে পুরোপুরি বিদুৎ উৎপাদন বন্ধ হবে দেশের সর্ববৃহৎ এ বিদ্যুৎকেন্দ্রটিতে। এতে দক্ষিণাঞ্চলসহ সমগ্র দেশে দেখা দিতে পারে লোডশেডিং। তবে কর্তৃপক্ষ বলছেন,  রাতের ঠিক কোন সময়টাতে ইউনিট বন্ধ হবে তা নির্ভর করছে লোডের ওপর। তবে নতুন করে কয়লা আমদানির জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংক ১০০ মিলিয়ন ডলার সংস্থান করে দিয়েছে। ইতোমধ্যে এলসি খোলা হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই কয়লা চলে আসলে আবারও চালু হবে বিদ্যুৎ কেন্দ্রটি।

    কেন্দ্রটি চালানোর জন্য প্রয়োজনীয় কয়লা কিনতে ঋণ দেয় চীনা অংশীদার চায়না ন্যাশনাল মেশিনারী ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি)। এপ্রিল মাস পর্যন্ত বকেয়া বিল দাড়ায় প্রায় ৩৯০ মিলিয়ন  ডলার। এ বকেয়া বিল পরিশোধ না করায় সিএমসি কয়লা সরবরাহ বন্ধ করেছিল। এখন কয়লা সরবরাহকারী নতুন প্রতিষ্ঠানের কাছ থেকে কয়লা আমদানি করা হচ্ছে। 
    চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে ২০২০ সালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। উৎপাদনে আসার পর এবারই প্রথম পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হচ্ছে এই বিদুৎ কেন্দ্রের। 

    পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার প্লান্ট  ম্যানেজার শাহ আব্দুল মাওলা বলেন, পূর্ণ সক্ষমতায় চললে এই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট চালাতে প্রতিদিন প্রায় ১৩ হাজার টন কয়লা প্রয়োজন হয়।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ