ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • আবার বাড়ছে করোনার ঢেউ, ২ জনের মৃত্যু 

    আবার বাড়ছে করোনার ঢেউ, ২ জনের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে দু'জন মারা গেছেন। এর আগে সবশেষ গত ২৮ মার্চ একজনের মৃত্যু হয়।

    গত এক দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। যাদের ৮৩ জন ঢাকার বাসিন্দা। বাকি ৩ জন রাজশাহীর, ২ জন পাবনা ও একজন সিলেটের। শনাক্তের হার ৫ দশমিক ৮৭ শতাংশ।  

    এ নিয়ে এ পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৫০৬ জন। একই সাথে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৮ জন।

    শুক্রবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১ হাজার ৫১৫টি।   

    গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬৩১৩ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ