ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • গাজীপুরে আগুনে ১৬ দোকান পুড়ে গেছে

    গাজীপুরে আগুনে ১৬ দোকান পুড়ে গেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজারে আগুন লেগে পুড়ে গেছে ১৬টি দোকান। আজ সোমবার (১৪ জুন) সকাল সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

    বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ মার্কেটে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের ১৬টি দোকান এবং দোকানে থাকা সব মালামাল পুড়ে গেছে।

    কালিয়াকৈর ফায়ার স্টেশন মাস্টার কবিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ