ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আইনজীবী শামসুল হক ফকিরের স্মরণসভা

    আইনজীবী শামসুল হক ফকিরের স্মরণসভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে প্রবীন আইনজীবী মরহুম শামসুল হক ফকিরের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুর শহরের টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে দৈনিক তথ্য দর্পণ এবং দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার সাংবাদিক ও কর্মচারীদের আয়োজনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    এ সময় মরহুম শামসুল হক ফকিরের স্মৃতিচারণ করে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, এন,এস,আইর যুগ্ম পরিচালক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকিত হাসান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক কাওসারী, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন মহল্লী, ছারছীনা দরবার শরীফের প্রধান মুফতি আব্দুল গফ্ফার কাশেমী, মাওলানা আব্দুল মোনায়েম খান, নাজিরপুর সাতকাছেমিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মুফতী ফেরদাউস মোল্লা, মাওলানা রুহুল আমিন। 

    দোয়া অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা আলম, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সিকদার চান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদারসহ আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    উল্লেখ্য, তিনি বার্ধ্যকজনিত কারণে গত ৪ এপ্রিল পিরোজপুর শহরের উকিলপাড়ায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি ৫০ বছরের বেশি সময় ধরে পিরোজপুরে আইন পেশায় নিয়োজিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ