ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
  • মঠবাড়িয়ায় নারী উদ্যোক্তাদের সাথে এমপি'র মতবিনিময়

    মঠবাড়িয়ায় নারী উদ্যোক্তাদের সাথে এমপি'র মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকার অর্ধ শতাধিক নারী উদ্যোক্তাদের সমন্বয় মতবিনিময় সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজি।

    পৌর শহরের সবুজ নগর সাংসদের বাস ভবনের সভা কক্ষে নারী নেত্রী কোহিনুর বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নারী নেত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা খাদিজা বেগম খুশবু, প্রভাষক ফারুক হোসেন, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী উপজেলা অপরাজিতা সভাপতি শামীমা সুলতানা রোজি, সাংবাদিক ফাহিমা আক্তার, নারী উদ্যোক্তা খাদিজা আক্তার প্রমুখ।

    প্রধান অতিথি বলেন, সরকার নারী উন্নয়নে, নারীদের স্বাবলম্বী করার জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন। সমাজ উন্নয়নে, রাষ্ট্র উন্নয়নে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা আস্তে-আস্তে উন্নয়নশীল রাস্ট্রের দিকে ধাবিত হচ্ছি। একটি গ্রুপ বা একটি পক্ষ থাকে যাদের কাজই হলো দেশের বিরুদ্ধে কথা বলা। সেই সকল ষড়যন্ত্রকারীদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে সারা বিশ্বে অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় আমাদের বাংলাদেশ যথেষ্ট ভালো রয়েছে। আগামী জাতীয় নির্বাচনে তিনি পুণরায় শেখ হাসিনা ও তাঁর মনোনীত প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ