ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • সুষ্ঠু ভোট হলে ফল যাই হোক মেনে নেবো: জায়েদা খাতুন

    সুষ্ঠু ভোট হলে ফল যাই হোক মেনে নেবো: জায়েদা খাতুন
    ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে ভোট দেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুন। ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে ভোট দিলেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক তা মেনে নেবেন।

    বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এসময় জাহাঙ্গীর আলমও সেখানে ভোট দেন।

    এসময় জায়েদা খাতুন অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া ইভিএমের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সঠিক সময়ের মধ্যে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তিনি।


    এই মেয়রপ্রার্থী বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো। সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক তা মেনে নেবো।


    ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান জায়েদা খাতুন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ