ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
  • জীবনে প্রথম ইভিএমে ভোট দিয়েছেন ৫০ বছর বয়সী মাজেদা বেগম

    জীবনে প্রথম ইভিএমে ভোট দিয়েছেন ৫০ বছর বয়সী মাজেদা বেগম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নে চলছে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। নাজিরপুর সদর উপজেলার এই ইউনিয়নে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা। ইভিএমে প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুশি স্থানীয় ভোটাররা। 

    ১ম বার ইভিএমে ভোট দিতে আসা মাজেদা বেগম বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবার ইভিএম এ ভোট দিয়ে ভালো লাগছে। সকাল থেকে অনেক বড় লাইনে দাড়িয়ে ভোট দিয়েছি। এত শান্তিপূর্ণভাবে দ্রুত সময়ে ভোট দিতে পারব বুঝতে পারিনি। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

    নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন মো. তানভীর হাসান ডালিম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি এজাজ খান, স্বতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল সিকদার, উপজেলার সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান ও রাসেল সিকদারের চাচা মোহাম্মদ আলী সিকদার। 

    এছাড়া সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে পুরুষ ভোটারের বিপরীতে নারী ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে। অনেক কেন্দ্রে পুরুষ না থাকলেও নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইউনিয়নের ৯টি কেন্দ্রে ৮ হাজার ৪৫৬ জন পুরুষ এবং ৮ হাজার ৩৮৯ জন নারী ভোটার ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করছেন। 

    ভোটার সাবিনা বেগম বলেন, সকাল থেকে অনেক বড় লাইনে দাড়িয়ে ভোট দিয়েছি। পুরুষদের সংখ্যা কম থাকলেও নারীদের সংখ্যা একটু বেশি। তবে প্রথমবার ইভিএমে ভোট দিতে পেরে ভালো লাগছে। ৬৩ নং সাতকাসেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা ষাটোর্ধ্ব চান মিয়া বলেন, খুব ভালোভাবে ভোটগ্রহণ হচ্ছে। এতো ভালো ভোট আমি আমার জীবনেও দেখি নাই। 

    জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সেন্টারের আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো সেন্টারে বাধা বিপত্তি বা বিশৃঙ্খলার কোনো সংবাদ আমাদের কাছে নেই। মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ