ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে হোয়াটসঅ্যাপে

     মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে হোয়াটসঅ্যাপে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার যুক্ত হচ্ছে যার সাহায্যে মেসেজ পাঠানোর পর ১৫ মিনিটের মধ্যে সেটি এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। মেটা টেলিগ্রাম এবং সিগন্যালের সঙ্গে পাল্লা দিতে এ নতুন ফিচার যোগ করেছে। খবর বিবিসির 

    অনেক সময় তাড়াহুড়ায় কাউকে মেসেজ পাঠাতে গিয়ে ভুল টাইপ করে ফেলেন। এখন থেকে সেই ভুল এডিটের সুযোগ পাওয়া যাবে। তবে শুধু টাইপের ভুল নয়, পাশাপাশি নতুন কিছু আগের মেসেজে যুক্ত করতে চাইলে সেটাও লেখা যাবে। অর্থাৎ কোনো মেসেজ পাঠানোর পর সেটা পুরোপুরি এডিটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

    তবে এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে পাঠানো কোনো মিডিয়া (ছবি, ভিডিও) ক্যাপশন এডিট করা যাবে না।

    বর্তমানে তাৎক্ষণিক মেসেজ সার্ভিসটি রয়েছে সেটি যুক্তরাষ্ট্রের জায়ান্ট প্রযুক্তি মেটার।

    এছাড়াও হোয়াটসঅ্যাপে নতুন আরেকটি সুবিধা আসছে গ্রুপ চ্যাট কল শিডিউল। এই ফিচার চালু হলে আপনি মিটিং আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ