ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • নলছিটিতে ঝোপের ভেতর থেকে শিশুর লাশ উদ্ধার

    নলছিটিতে ঝোপের ভেতর থেকে শিশুর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের একদিন পরে ঝোপের মধ্য থেকে মোনায়েম হাওলাদার নামে ২০ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার ঝোপের ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পূর্ব শত্রুতার জেরে ওই শিশুকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করেছেন শিশুটির পরিবার। 

    নিহত শিশু মোনায়েম ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর গ্রামের অটোচালক মোস্তফা হাওলাদারের ছেলে। এ ঘটনায় শিশুর পরিবার নলছিটি থানায় অভিযোগ করেছেন। 
    অভিযোগে জানা যায়, নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে অটোচালক মোস্তফার শ্বশুর বাড়ি। কিছুদিন আগে তাঁর শ্বশুর মারা যায়। শ্বশুরের কোন ছেলে না থাকায় তাঁর স্ত্রী শিশু সন্তান মোনায়েমকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকেন। 

    তাঁর চাচী শ্বাশুড়ি একই বাড়ির আলী আকব মৃধার স্ত্রী মুন্নি  বেগমের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শ^শুর মারা যাওয়ার পরে চাচী শ^াশুড়ি বিভিন্ন রকম হুমকি দিয়েছেন। গত রোববার বিকেল চারটার দিকে তাঁর শিশুপুত্র মোনায়েম নিখোঁজ হয়। অনেক  খোঁজাখুঁজি করে ঝোপের ভেতর থেকে ছেলের লাশ উদ্ধার করা হয়। শিশুটির চোখ ও নাক রক্তমাখা ছিল। তাঁর ছেলেকে হত্যা করে ঝোপের ভেতর ফেলে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন,  শিশু ছেলেটিকে ঝোপের মধ্যে পানি থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ