ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কেএনএফে জড়িত থাকার অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

    কেএনএফে জড়িত থাকার অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বান্দরবানের রুমায় কর্মরত একজন সাংবাদিককে গতকাল শুক্রবার আটক করা হয়েছে। লোঙা খুমি নামের এই যুবক দৈনিক মানবজমিন পত্রিকায় রুমা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।

    তাঁর বিরুদ্ধে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। রুমা থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, তাঁকে এর আগে করা (মামলা নং-০১/২) মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

    বিকেলে লোঙা খুমিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ