ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • পটুয়াখালীতে আ'লীগ-বিএনপির সংঘর্ষ

    পটুয়াখালীতে আ'লীগ-বিএনপির সংঘর্ষ
    সংঘর্ষের সময়ের ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে ১০ দফা দাবি আদায়ের লক্ষে জনসমাবেশ করেছে বিএনপি। এ সমাবেশকে কেন্দ্র করে বিএনপির ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    শনিবার (২০ মে) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপি বনানী এলাকা কার্যালয়ে সমাবেশ শুরু করে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

    সমাবেশে দলে দলে নেতা কর্মীরা মিছিল নিয়ে যোগ দিতে দেখা যায়। পরে সকাল সাড়ে দশটায় পৌরসভা মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

    পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমাদ মাঈনুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। দু’দলকে বুজিয়ে শান্ত করা হয়েছে। এতে উভয় পক্ষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।  

    এদিকে সকালে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামাতের অশুভ শক্তি-সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে একটি শান্তি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তিতাস সিনেমা হল মোড়ে এসে শেষ হয়।

    এ সময়  উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ মৃধা, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ আ. লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ