ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • মামুনুল হকের পক্ষ নেওয়ার ফলে পদ হারালেন ছাত্রলীগ নেতা

    মামুনুল হকের পক্ষ নেওয়ার ফলে পদ হারালেন ছাত্রলীগ নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেসবুকে হেফাজতে ইসলাম নেতা মামুনুল হকের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওমর ফারুক নামের এক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ।  

    বুধবার (৭ এপ্রিল) রাতে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এছাড়া তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছেন সংগঠনটি। অব্যাহতিপ্রাপ্ত ওমর ফারুক কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। কাপ্তাই কর্ণফুলী ডিগ্রি কলেজের সাবেক ছাত্র ওমর ফারুক বর্তমানে চট্টগ্রামে এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

    কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন সুমন এবং সাধারণ সম্পাদক এ আর লিমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অপরাধে কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুককে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ