ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে ১১ শিক্ষার্থীকে পুলিশে দিলেন জেলা প্রশাসক

    ঝালকাঠিতে ১১ শিক্ষার্থীকে পুলিশে দিলেন জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার মধ্যে পার্কে ঘোরাঘুরির কারণে ১১ শিক্ষার্থীকে পুলিশে দিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক। পরে অভিভাবকদের থানায় ডেকে মুচলেকা নিয়ে ‍ঐ শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়। রোববার (১৪ মে) ঝালকাঠিতে জেলা সদরে ঘটেছে এই ঘটনা।  

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে মোখা পরিস্থিতি দেখতে সুগন্ধা নদীর তীর সংলগ্ন কলেজ খেয়াঘাটে আসেন ঝালকাঠি জেলা প্রশাসক (ডিসি) ফারাহ গুল নিঝুম। এ সময় খেয়াঘাটের পাশের মিনি পার্কে আড্ডার দিতে দেখেন ১১ শিক্ষার্থীকে। অসময়ে পার্কে আসার কারণ জিজ্ঞাসা করেন তিনি। কোনো সদুত্তর দিতে না পারায় তাদের পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন ডিসি।  

    ঘটনার প্রসঙ্গে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, তারা বৈরী আবহাওয়ায় পার্কে আড্ডা দিচ্ছিল। তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার শঙ্কা ছিল। এছাড়া শিক্ষার্থীরা এই সময়ে এখানে উপস্থিত থাকতে পারে না। তাই তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে অভিভাবকদের সঙ্গে কথা বলে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

    এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, ক্লাস ফাঁকি দিয়ে এখানে পার্কে প্রায় সময়েই আড্ডায় মত্ত থাকতে দেখা যায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের। মাঝেমধ্যে এই ধরনের অভিযান পরিচালনা করে অভিভাবকদের চোখ খুলে দেওয়া উচিত। হাতেনাতে ধরিয়ে দিলে তারা বুঝতে পারবেন যে, তাদের সন্তানেরা স্কুল-কলেজের কথা বলে আসলে কোথায় যায়।  


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ