ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে বিশ্ব মা দিবস পালিত

    ঝালকাঠিতে বিশ্ব মা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাকে যথাযথ সম্মান ও ভালোবাসা জানিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে বিশ্ব মা দিবস। রবিবার দুপুর ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসন সভাকক্ষে মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    ঝালকাঠি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা। ঝালকাঠি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক উম্মে আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার, ঝালকাঠি মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা, ব্র্যাকের ঝালকাঠি জেলা সমন্বয়কারী রিসান রেজা মো. সাহেদ।

    এ সময় বক্তারা, মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের জন্য আলাদা কোন দিনের প্রয়োজন হয় না। প্রত্যেক মানুষের কাছে প্রতিটি দিনই মা দিবস। তাই সকল সন্তানদের উচিত মায়ের জন্য সব সময় এমন কিছু করা যা তার কাছে অর্থবহ হয়ে ওঠে। কোন মাকে যেন কখনো বৃদ্ধাশ্রমে না যেতে হয় সে আহ্বান জানান বক্তারা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ