ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ভিকারুন্নেসার সাবেক অধ্যক্ষ হোসনে আরা আর নেই

    ভিকারুন্নেসার সাবেক অধ্যক্ষ হোসনে আরা আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৮ মে) বিকেল ৪টায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

    কলেজের বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

    সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগমের মৃত্যুতে কলেজ অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় বর্তমান অধ্যক্ষ কেকা রায় চৌধুরী, প্রতিষ্ঠানটি গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন।

    কেকা রায় চৌধুরী বলেন, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করছি।

    হোসনে আরা বেগম ২০১০ সালের ১২ জুন ভিকারুন্নেসা নূন স্কুল ও কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি আজিমপুর র্গালস স্কুল ও কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তবে এ দায়িত্ব বেশিদিন স্থায়ী হয়নি। পরের বছর অর্থাৎ ২০১১ সালের ১৩ জুলাই পর্যন্ত তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।

    ৩৬ বছরের শিক্ষকতার অভিজ্ঞাতা সম্পন্ন হোসনে আরা ১৯৭৫ সালে তেজগাঁও কলেজে শিক্ষকতা শুরু করেন। নূর মোহাম্মদ শেখ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২২ বছর শিক্ষকতা করে ১৯৯৯ সালে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব নেন তিনি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ