ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভাণ্ডারিয়ায় ভ্যান উল্টে বৃদ্ধের মৃত্যু

    ভাণ্ডারিয়ায় ভ্যান উল্টে বৃদ্ধের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভ্যান উল্টে নাসির হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ যাত্রীর মৃত্যু হয়েছে।

    রবিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে ইকড়ি-তেলিখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির হাওলাদার ওই উপজেলার তেলিখালী গ্রামের বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভ্যানে করে উপজেলার তেলিখালী থেকে ইকড়ি যাচ্ছিলেন বৃদ্ধ নাসির হাওলাদার। পথে স্থানীয় জোমাদ্দার বাড়ি সংলগ্ন মোড়ে সড়কে খানা-খন্দে পড়ে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ যাত্রী নিহত হন এবং আহত হন ভ্যানচালক রাকিব হাওলাদার।

    ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ