ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা ১০ নম্বর জার্সি ফিরে পেলে নেইমার ছোঁবেন পেলেকে নদীতে ভিটেমাটি হারিয়ে জিওব্যাগের ওপর হাবিব দম্পতির বসবাস  যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর আকস্মিক বরিশাল নৌ-বন্দরে প্রতিমন্ত্রী রাজিব, অতঃপর পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, বিএনপির আরও দুই নেতাকে দল থেকে অব্যাহতি বরিশালে হামে আরো দুই শিশুর মৃত্যু
  • মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

    মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।

    সোমবার (৮ মে) রাত ৯টার দিকে মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

    ভুক্তভোগীরা জানান, ওই এলাকার জামাল মৃধার সঙ্গে শাহাদাৎ হাওলাদারের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় উভয় পক্ষ। সংঘর্ষের সময় ২০টিরও বেশি বসতঘর ও দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ ওঠে।

    খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে দুই পুলিশসহ আহত হন অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

    ক্ষতিগ্রস্ত রেখা বেগম বলেন, হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত হামলা চালায়। বাঁধা দিলে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, জামাল মৃধার সঙ্গে শাহাদাৎ হাওলাদারের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। রাতে তাদের লোকজনের মধ্যে একটি অনুষ্ঠান থেকে পাওয়া টাকা-পয়সা ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। পরে অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

     


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ