ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • স্বরূপকাঠীতে আনসার ও ভিডিপির নতুন ভবনের উদ্বোধন

    স্বরূপকাঠীতে আনসার ও ভিডিপির নতুন ভবনের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ের এক তলা নতুন ভবনের নির্মান কাজের উদ্ভোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা সদরে নতুন ভবনের নির্মান কাজের উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের আনসার ও ভিডিপি উপ-মহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ডান্ট মোঃ সাজ্জাত মাহমুদ ।

    এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বরূপকাঠী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, শশাংঙ্ক রঞ্জন সমদ্দার, নেছারাবাদ উপজেলা প্রশিক্ষক আমিনুল হক। 

    উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়নে সরকারের প্রতিটি বিভাগ ও বাহিনীকে আরো যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০৪১ সালে ক্ষুধা ও দারিদ্রতা মুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে।

     এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে বিভিন্ন জেলা ও উপজেলায় টাইপ প্লান অনুযায়ী আধুনিক ও নান্দনিক অবকাঠামো নির্মাণকাজ শুরু করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন এই উপজেলার আনসার -ভিডিপির সদস্যরা নিজস্ব একটি অফিস বিল্ডিং এর জন্য বহুদিন অপেক্ষায় ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ