ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় ব্যবসায়ীর বসত ঘর গুড়িয়ে দিল প্রতিপক্ষরা

     মঠবাড়িয়ায় ব্যবসায়ীর বসত ঘর গুড়িয়ে দিল প্রতিপক্ষরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায়  মাসুম মৃধা (৪১) নামে এক কীটনাশক ওষুধ ব্যবসায়ীর বসত ঘর গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় তিনি একই এলাকার জসিম মৃধা (৪৯), বাবুল মৃধা (৫০) সহ ৬ জনের বিরুদ্ধে পিরোজপুর জেলা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করলে সহকারি পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) এর নেতৃত্বে একদল পুলিশ রোববার ঘটনায়স্থল পরিদর্শন করেন। 

    মাসুম মৃধা উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের হারুন মৃধার ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, মাসুম মৃধা টিকিকাটা মাদ্রাসা এলাকায় ৪৬৩০ নং দলীল মূলে ৫ কাঠা জমি সাব কবলায় কিনে বসবাস করে আসছেন। প্রতিপক্ষরা তাকে উৎখাত করার জন্য একাধিক বার তার ওপর হামলা, বাড়ির সীমানা ও বসত ঘর ভাংচূর এবং হয়রানী করে আসছে। 

    গত ১১ জুন রাতে আবারও তার ওপর হামলা চালিয়ে বসতঘর গুড়িয়ে দেয়। এ ব্যপারে অভিযুক্ত জসীম মৃধা একাধিক বার ঘর গুড়িয়ে দেয়ার সত্যতা স্বীকার করে বলেন, সে এখানে কোন জমি পাবে না। তার দাদা মাদ্রাসার নামে লিখে দিয়েছে। সে (মাসুম মৃধা) একটি ভুয়া দলীল বের করেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ