ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • সিরাজগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

    সিরাজগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
    নিহতের স্বজনের আহাজারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জামাল উদ্দিন (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

    রোববার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলাংজানি গ্রামে এ ঘটনা ঘটে। খবর সময় সংবাদের।

    অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত কুমার সূত্রধর জানান, একটি পুকুর দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। একটি পক্ষ পুকুরটি লিজ নিয়ে চাষ করছিল। তবে লিজের বিরুদ্ধে ছিল অন্য একটি পক্ষ। সকালে লিজ না পাওয়া পক্ষের লোকজন পুকুরে মাছ ধরতে এলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

    তিনি বলেন, সংঘর্ষের এক পর্যায়ে জামাল উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন উভয়পক্ষের পাঁচজন। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ অভিযান চালিয়ে উভয়পক্ষের ৯ জনকে আটক করেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ