ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • দুই দিনে ঢাকার বাইরে গেছেন ২৯ লাখ সিম ব্যবহারকারী

    দুই দিনে ঢাকার বাইরে গেছেন ২৯ লাখ সিম ব্যবহারকারী
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদযাত্রার প্রথম দুইদিন ১৮ ও ১৯ এপ্রিল মোবাইল সিমের গ্রাহকদের ঢাকা-আসা যাওয়ার বিবরণ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

    এ দু’দিনে ঢাকা থেকে বাইরে গেছেন ২৯ লাখ ৯২৩ সিম ব্যবহারকারী।

    আর ঢাকায় এসেছেন ১৩ লাখ ৩০৫ জন।

    প্রথম দিন ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ সিম ব্যবহারকারী। আর দ্বিতীয় দিন ঢাকা ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ সিমের গ্রাহক।

    দু’দিনে ঢাকায় আসা ১৩ লাখ ৩০৫ সিমের গ্রাহকের মধ্যে ১৮ এপ্রিল ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ এবং ১৯ এপ্রিল ৬ লাখ ৩২ হাজার ৫২২ সিম ব্যবহারকারী ঢাকায় ঢুকেছেন।

    শবে কদরের ছুটি ১৯ এপ্রিলের পর ২০ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ায় সরকারি চাকুরীজীবীরা ১৮ এপ্রিল ঢাকা ছাড়তে শুরু করেন।

    ঈদযাত্রার দ্বিতীয় ও তৃতীয় দিন এ সংখ্যা আরও বেড়ে যাবে। তৃতীয় দিন বৃহস্পতিবার হওয়ায় সংখ্যাটি অনেক বেশি হওয়ার কথা রয়েছে। কারণ, বেসরকারি চাকুরীজীবীরা আজ (বৃহস্পতিবার) ঢাকা ছাড়বেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ