ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা
  • বাংলাদেশ থেকে সাড়ে ৪২ লাখ ভিডিও সরালো টিকটক

    বাংলাদেশ থেকে সাড়ে ৪২ লাখ ভিডিও সরালো টিকটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের অন্যতম জনপ্রিয় শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটক। নানা কারণে চীনা এই অ্যাপ নিষিদ্ধ বিভিন্ন দেশে। তবে এবার টিকটক কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশ থেকে সাড়ে ৪২ লাখ ভিডিও সরিয়ে নিলো প্ল্যাটফর্মটি।

    টিকটকের রয়েছে নিজস্ব কিছু গাইডলাইন। যেগুলো না মানার কারণেই বাংলাদেশি ব্যবহারকারীদের কনটেন্ট সরিয়ে নিয়েছে টিকটক। গত বছর অর্থাৎ ২০২২ সালের শেষ চার মাসে বাংলাদেশ থেকে সরানো হয়েছে ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও। যেগুলো স্বয়ংক্রিয়ভাবেই সরানো হয়েছে প্ল্যাটফর্ম থেকে।


    এর মধ্যে ব্যবহারকারীরা দেখার আগেই ৯৫ শতাংশ ভিডিও সরিয়ে ফেলেছে টিকটক। নীতিমালা লঙ্ঘন করে এমন ভিডিওর ৯৬.৮ শতাংশ সরিয়ে ফেলা হয়েছে এক দিনের মধ্যে। চতুর্থ প্রান্তিকে ভিডিও অপসারণের সক্রিয় হার ৯৯.৫ শতাংশ। এছাড়া প্ল্যাটফরমটিতে স্প্যাম ছড়ানো এবং স্প্যাম ভিডিও পোস্ট করার দায়ে বেশ কিছু অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে।

    এমনকি স্বয়ংক্রিয় উপায়ে তৈরি হওয়া স্প্যাম অ্যাকাউন্ট থেকে রক্ষা পেতেও সক্রিয় ব্যবস্থা গ্রহণ করেছে টিকটক। নিজেদের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে এসব তথ্য প্রকাশ করেছে শর্ট ভিডিও প্ল্যাটফরম টিকটক।

    ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়। চতুর্থ প্রান্তিকে টিকটক বিশ্বব্যাপী ৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮১৯টি ভিডিও সরিয়েছিল। এই সংখ্যা টিকটকে আপলোড হওয়া সব ভিডিওর ০.৬ শতাংশ। যার মধ্যে ১ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ৩১৬টি অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে কারণ এর ব্যবহারকারীর বয়স ১৩ বছরের কম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ