ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • হোয়াটসঅ্যাপে ডিভাইস ভেরিফিকেশন সুবিধা

    হোয়াটসঅ্যাপে ডিভাইস ভেরিফিকেশন সুবিধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে তিনটি নতুন সিকিউরিটি ফিচার চালু করেছে মেটা। অ্যাকাউন্ট প্রোটেক্ট, অটোমেটিক সিকিউরিটি কোডস এবং ডিভাইস ভেরিফিকেশন নামের ফিচার তিনটি ব্যবহারকারীদের আরো সুরক্ষা দেবে।

    অ্যাকাউন্ট প্রোটেক্ট এবং অটোমেটিক সিকিউরিটি কোডস নামের ফিচার দুটি হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করবে। এক্ষেত্রে প্রথম অপশনটি ব্যবহারকারীদের নতুন ডিভাইসে অ্যাকাউন্ট ট্রান্সফার করার সময় তা সুরক্ষা ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করবে।

    অন্যদিকে অটোমেটিক সিকিউরিটি কোডস হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কার সাথে চ্যাট করছেন তা জানতে সাহায্য করবে। এই নিরাপত্তা কোডগুলো বর্তমানে এনক্রিপশন ট্যাবের কন্ট্যাক্ট ডিটেইলস সেকশন থেকে অ্যাক্সেস করা যাচ্ছে।

    হোয়াটসঅ্যাপের ডিভাইস ভেরিফিকেশন ফিচার ব্যবহারকারীদের অ্যাকাউন্টকে অনুমোদিত মেসেজ এবং ম্যালওয়্যার ডিস্ট্রিবিউশন থেকে রক্ষা করবে। এর জন্য ফিচারটির ভিত্তি হবে একটি অথেন্টিকেশন কী।

    ইতোমধ্যেই ডিভাইস ভেরিফিকেশন ফিচারটি সব অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। যা অন্য দুটি সিকিউরিটি ফিচারের থেকেও বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে। 

    এই ফিচারের সাহায্যে কোনো মেসেজ এলে হোয়াটসঅ্যাপ ক্লায়েন্ট জেগে উঠবে এবং সার্ভার থেকে অফলাইন মেসেজটি পুনরুদ্ধার করে তার সিকিউরিটি টোকেন আপডেট করবে। এই টোকেনই ম্যালওয়্যার শনাক্ত করে অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ