ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • সাতক্ষীরায় র‍্যাবের ওপর হামলা, আটক ৯

    সাতক্ষীরায় র‍্যাবের ওপর হামলা, আটক ৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পলাতক আসামি খুঁজতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‌্যাব-৬ এর সদস্যরা। সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পাঁচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় র‌্যাবের হাতকড়া নিয়ে পালিয়ে যান ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরদার।

    এ ঘটনায় ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ ৯ জনকে আটক করা হয়েছে।

    স্থানীয় সূত্র জানিয়েছে, র‌্যাব সদস্যরা পাচপাড়া গ্রামে আসামি ধরতে গেলে ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের অনুগতরা অভিযানকারী র‌্যাব সদস্যদের মারধর দিয়ে বাথরুমে আটকে রাখে এবং আসামি ছিনিয়ে নেয়। পরে র‌্যাবের অতিরিক্ত ফোর্স গিয়ে আহতদের উদ্ধার করে।

    আজ রোববার (৯ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এর সাতক্ষীরা কোম্পানি জানায়, শনিবার (৮ এপ্রিল) র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল পলাতক আসামির ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য পাটকেলঘাটা থানার পাঁচপাড়া এলাকায় যায়। ওই এলাকায় পলাতক আসামির ব্যাপারে জিজ্ঞাসা করার সময় এক ব্যক্তি র‌্যাব সদস্যদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং স্থানীয় কিছু লোক জড়ো হয়। এসময় র‌্যাব সদস্যরা র‌্যাবের জ্যাকেট পরিহিত অবস্থায় আইডিকার্ড প্রদর্শন করেন। তারপরেও স্থানীয় কিছু দুস্কৃতিকারী ভুয়া র‌্যাব বলে উস্কানি দেওয়ার চেষ্টা করে। ফলে র‌্যাব সদস্যদের সঙ্গে দুস্কৃতিকারীদের কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এসময় দুস্কৃতিকারীরা র‌্যাব সদস্যদের মারতে উদ্যত হয়। এরই মধ্যে র‌্যাবের টহল দল এলাকায় প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ধানদিয়া ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম (৪৬), মো. সোহাগ সরদার (২৮), মো. কবিরুল ইসলাম (৩৯), মো. আমিনুল ইসলাম (৩৭), মো. আফজাল খাঁ (৫৮), সোহান সরদার (১৯), শহিদুল ইসলাম বাবলু (৫৫), মো. রফিকুল ইসলাম (৩৮) ও মো. আজগর আলীকে (১৮) আটক করে।

    আটক দুস্কৃতিকারী এবং পলাতক আসামিদের ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ