ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • খাল থেকে কৃষকের লাশ উদ্ধার

    খাল থেকে কৃষকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে উত্তর করুনা গ্রামের খাল থেকে ইউসুফ আলী আকন  (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউসুফ আলী আকন ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের  মৃত আব্দুল জব্বারের ছেলে। 

    শনিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুনা গ্রামের বেতাগী খালের শাখা খালে একটি লাশ ভাসতে দেখলে স্থানীয়রা  পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। 

    স্থানীয়রা জানান, ইউসুফ আলী আকন শুক্রবার (১১ জুন) দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে লাশ খালে ভাসতে দেখতে পায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে।

    বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন তপু বলেন, ইউসুফ পেশায় একজন কৃষক ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনায় মর্গে পাটানো হয়েছে। ইউসুফের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ