ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ছিনতাই করতে গিয়ে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪

    ছিনতাই করতে গিয়ে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪
    নরসিংদী মডেল থানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে ১৬ লাখ টাকা ছিনতাইকালে সাবেক ছাত্রলীগ নেতাসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  তাঁরা পুলিশ পরিচয়ে পিস্তল দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে যায়। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে নরসিংদীর বৌয়াকুড় এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূঁইয়া লেলিন (৩৬), শোয়েব রায়হান (২৯), তানভীর আহমেদ (৩০) ও কামরুল হাসান মুহিত (২৯)।
     
    ভুক্তভোগী আক্কাস আলীর ছেলে ইকবাল হোসেন বলেন, তিনি ও তার বাবা সদর উপজেলার সাহেবপ্রতাব এলাকার বাড়ি থেকে গ্রামের বাড়ি রায়পুরার বাঁশগাড়িতে জমি কেনার জন্য ১৬ লাখ টাকা নিয়ে অটোরিকশা দিয়ে যাচ্ছিলেন। শহরের বৌয়াকুড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে ৪ জন তাদের গতিরোধ করেন। এ সময় তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে টাকার ব্যাগ নিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন তানভীর ও শোয়েব নামের দুজনকে ধরে ফেললেও বাকি দুজন টাকা নিয়ে পালিয়ে যায়।  

    তখন স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এসময় লেলিন ও মুহিত আটক দুজনকে ছাড়াতে এলে ঘটনার সঙ্গে তাদেরও সম্পৃক্ততার সন্দেহ হয়। পরে পুলিশ ৪ জনকে আটক করে। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী বাবা-ছেলে।

    নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান অভিযুক্তদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। চক্রের আরো সদস্য রয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ