ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহর ইফতার সামগ্রী বিতরণ

গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহর ইফতার সামগ্রী বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি নিজ অর্থায়নে বরিশালেরর গৌরনদীর নলচিড়া ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার নলচিড়া ইউনিয়ন কমপ্লেক্স ভবনে প্রায় পাঁচশতাধীক হতদরিদ্রদের পরিবারের মাঝে তিনি ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেন রমজান একটি সার্বজনীন কল্যাণ মূলক মাস। এ মাসের মতো উন্নত মাস আর নেই। এ মাসের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে তাকওয়া অর্জনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। 

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়াম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, গৌরনদী উপজেলা সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, নলচিড়া ইউনিয়নে চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান, মো. আল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক গৌরনদী পৌর যুবলীগ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাছুম মল্লিক খোকন, গৌরনদী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান দিপ, সভাপতি গৌরনদী প্রেসক্লাব, শুসিল করাতি, সভাপতি নলচিড়া  ইউনিয়ন আওয়ামী লীগ, সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন