ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • অগ্নিকান্ডে সর্বস্ব হারানো হেলালকে নতুন গাড়ী কিনে দিলেন ইউপি চেয়ারম্যান

    অগ্নিকান্ডে সর্বস্ব হারানো হেলালকে নতুন গাড়ী কিনে দিলেন ইউপি চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে অগ্নিকান্ডে সর্বস্ব হারানো হেলাল মোল্লাকে অটোগাড়ী কিনে দিয়েছেন আমতলী সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. মোতাহার উদ্দ্দিন মৃধা। শনিবার সকালে আমতলী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ক্ষতিগ্রস্থ  মো.হেল্লাল মোল্লাকে  ইউপি চেয়ারম্যান তার ব্যক্তিগত তহবিল থেকে ৫৫ হাজার টাকা দিয়ে  একটি  অটো গাড়ী  কিনে দেন। 

    সম্প্রতি  আমতলী ইউনিয়নের খলিয়ান বাজারে অগ্নিকান্ডে  মোঃ হেলাল মোল্লার অটো গাড়ী আগুনে  পুড়ে  ছারখার হয়ে যায়। খলিয়ান এলাকার  মৃত্যু মতলব মোল্লার ছেলে হেলাল মোল্লা বাবার সামান্য একটু জমি ছিল সেটি বিক্রি করে নতুন একটি অটোগাড়ী কিনেছিল কেনার একদিন পরেই চার্জে থাকাকালীন অবস্থায় অগ্নিকান্ডে  তার  অটোরিক্সা আগুনে পুড়ে শেষ হয়ে যায় শেষ সম্বলটকুও। 

    শেষ সম্বলটুকু হারিয়ে হেলাল অসহায়ের মত মানুষের দ্বারে দ্বারে ঘুরেছিল সহযোগিতার জন্য। কোথাওকোন সাহায্য সহযোগিতা না পেয়ে আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা হেলালের করন কাহিনীর কথা শুনে তার নিজ অর্থায়নে ৫৫০০০ হাজার টাকা দিয়ে হেলালকে একটি  অটো গাড়ী  কিনে দেন। 

    আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা মুঠোফোনে বলেন, আমাকে আমতলী সদর  ইউনিয়নের মানুষ ভোট দিয়ে তাদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন।  আমতলী সদর ইউনিয়নের একজন মানুষও কষ্টে আছে আমি জানতে পারলে তাদের কস্ট লাঘবে চেষ্টা করি।  আল্লাহর রহমাতে আমতলী সদর ইউনিয়নের সাধারণ মানুষের পাশে জীবনের শেষ দিন  পর্যন্ত আছি এবং তাদের দুঃখ দুদর্শা লাঘবে কাজ করে যাবো। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ