ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

বরিশালে একমাসে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৬

বরিশালে একমাসে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৬
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত একমাসে টানা মাদক বিরোধী অভিযানে বরিশাল জেলার ১০টি থানায় ৪৯টি মামলায় ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তিন কেজি ৫৭৭ গ্রাম গাঁজা, এক হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট, একটি গাঁজার গাছ, ১০৬ বোতল ফেনসিডিল, ১২ লিটার চোলাই মদ, পাঁচ লিটার বিদেশি মদ ও ছয়টি বিয়ার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলার পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, দায়ের হওয়া মাদক মামলাগুলোর তদন্ত চলমান।

তিনি আরও জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশের ১০টি থানা এলাকায় পুলিশি অভিযান জোরদার করাসহ টহল ডিউটি বৃদ্ধি এবং মাদক বিরোধী অভিযানও জোরদার করা হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন