ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

খেলা মানুষের আত্মতৃপ্তি ঘটায়: পুলিশ সুপার 

খেলা মানুষের আত্মতৃপ্তি ঘটায়: পুলিশ সুপার 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেছেন খেলা মানুষের আত্মতৃপ্তি ঘটায়। শরীর চর্চার প্রধান হাতিয়ার হচ্ছে খেলাধুলা।  

সোমবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় পুলিশ লাইন্স মাঠে  জেলা পুলিশ আয়োজিত এসপি কাপ উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আজকে যারা অংশগ্রহণ করেছেন সবার সাথে সবার সুন্দর আচার-আচরণ করতে হবে কেউ কারো মনে কোন রকমের কষ্ট দিবে না। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  মো. শাজাহান হোসেন, জেলা ক্রিড়া অফিসার হুসেইন মুহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার প্রমুখ। 

বরিশাল জেলার বিভিন্ন স্থান থেকে ৩২ টি টিম এর সমন্বয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেন জেলা পুলিশ। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন